বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নিত্যপণ্য বিশেষ করে আমদানিনির্ভর পণ্যের বাজারে শুল্ক কর যৌক্তিক হতে হবে। কারণ এটা যৌক্তিক না হলে তা সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলে।
গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, নিত্যপণ্যের কর কমালে জনগণ সুবিধা পায়। যেমন– রমজানের আগে সয়াবিনের ওপর ৫ শতাংশ কর কমানোর ফলে বাজারে তার প্রভাব পড়েছে।







