রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৮:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

রাজারগাঁওয়ে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক

রাজারগাঁওয়ে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে রক্তক্ষয়ী হামলা, গুরুতর আহত যুবক

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে নাজমুল নামে এক যুবকের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।
 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে কাশিম মুন্সির নেতৃত্বে ১৫–২০ জনের একটি সন্ত্রাসী দল পরিকল্পিতভাবে নাজমুলকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। তারা তাকে রাস্তার মধ্যে ফেলে নির্মমভাবে ইট দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা দ্রুত আহত নাজমুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
 

এ ঘটনায় নাজমুলের মামা মহসিন বকাউল বলেন....
“কাশিম মুন্সি আমার মোবাইলে ফোন দিয়ে জানান, আমার ভাগিনা নাজমুল ও তার চাচাতো বোন লাভলী বেগমকে নিয়ে সিএনজিতে ওঠা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তিনি এ বিষয়ে আমার মতামত জানতে চান। আমি বলি, আমি এসে বিষয়টি দেখব। এরপরও তারা আমাকে আবার ফোন করে দ্রুত সমাধান করতে বলে। আমি তখন জানাই দোকান বন্ধ করে আসতে ১০–১৫ মিনিট সময় লাগবে। কিন্তু কিছুক্ষণ পর খবর পাই, আমার ভাগিনাকে ১৫–২০ জন মিলে রাস্তায় ফেলে পিটাচ্ছে।

 

আমি ছুটে গেলে দেখি, আমার মা ও বোন নাজমুলকে বাঁচাতে গেলে তারাও হামলার শিকার হন। পরে আমি আহত নাজমুল, আমার মা এবং বোনকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করি। পরদিন সকালে বিষয়টি নিয়ে কাশিম মুন্সিদের সঙ্গে কথা বলতে গেলে তার সন্ত্রাসী বাহিনী আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়।”
 

মহসিন বকাউল আরও বলেন, “এটি একটি পরিকল্পিত ও ন্যাক্কারজনক ঘটনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করছি।”