রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৫৮:১৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করছে র‌্যাব: মহাপরিচালক

নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করছে র‌্যাব: মহাপরিচালক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ তৈরির প্রক্রিয়ায় কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান র‌্যাবের মহাপরিচালক (ডিজি) ও অতিরিক্ত আইজিপি একেএম শহিদুর রহমান।
 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান সময়ে আমাদের প্রস্তুতি মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ওপর ভিত্তি করে। নির্বাচনের দিন ঘনিয়ে এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব বণ্টন হবে। এরপর সেই নির্দেশনার আলোকে আমরা কাজ করব।”
 

র‌্যাব মহাপরিচালক আরও জানান, বাহিনীর সদস্যদের আইন ও বিধিবিধান বিষয়ে ইনহাউস প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “এ মুহূর্তে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আমাদের মূল লক্ষ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা।”