সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিবি পরিচয়ে জাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ 

ডিবি পরিচয়ে জাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।   
 

শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে আরিফ সোহেলকে তার ভাড়া বাসা থেকে তুলে নেওয়া হয়েছে। আরিফের ছোটবোন উম্মে খায়ের ঈদি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরিফ সোহেল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। উম্মে খায়ের ঈদি বলেন, রাত ৩টা ৫০ মিনিটে সাদা পোশাকে ৮ থেকে ১০ জন মানুষ আমাদের বাসার নিচে এসে ডাকাডাকি শুরু করে। তখন আমার বাবা তাদের পরিচয় জানতে চান। পরে তারা পরিচয়পত্র দেখিয়ে ডিবি পরিচয় দেন। এরপর আমরা দরজা খুলতে না চাইলে তারা দরজা ভেঙে ফেলার হুমকি দিতে থাকেন। পরে দরজা খুলে দিলে তারা ভেতরে এসে সবার ফোন নিয়ে নেন।

 

তিনি আরও বলেন, তারা আরিফ ভাইয়ের কম্পিউটার চালু করে কিছু ছবি নেন। পরে আশুলিয়া থানায় নিয়ে যাওয়ার কথা বলে আরিফ ভাই ও আমার বড়ভাইকে একটা গাড়িতে তুলে নিয়ে যান। তবে আমার বড়ভাইয়ের সঙ্গে কথা বলে তাকে সাভারের গেন্ডা এলাকায় ছেড়ে দেন।

 

এদিকে গতকাল রাতে তুলে নেওয়ার পর থেকে এখনও আরিফ সোহেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। 

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, আমরা জাবি শিক্ষার্থীকে তুলে নেওয়ার বিষয়ে কিছুই জানি না। তবে আশুলিয়া থানায় এমন কাউকে নিয়ে আসা হয়নি।