মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২১:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আম দিয়ে আমরাখান্দ রেসিপি

আম দিয়ে আমরাখান্দ রেসিপি

শেষপাতে একটু দই আর মিষ্টি না হলে খাবারের আয়োজনটা যেন ঠিক পূর্ণতা পায় না। বাড়িতেই বানিয়ে নিতে পারেন এমন মিষ্টান্ন। রেসিপি দিয়েছেন দিল আফরোজ

আমরাখান্দ

উপকরণ: আমের পিউরি ১ কাপ, টক দই ২৫০ গ্রাম, গুঁড়া করা চিনি ২ টেবিল চামচ, এলাচিগুঁড়া আধা চা-চামচ, জাফরান ১ চিমটি, সাজানোর জন্য পেস্তা আর ফল। 

প্রণালি: দই একটা মসলিন কাপড়ে বেঁধে রেখে দিন। পানি ঝরে যাওয়ার পর এইভাবে ফ্রিজে রেখে দিন, যেন শুকিয়ে যায়। ঘন দইটা এবার একটা বাটিতে নিয়ে নিন। সঙ্গে দিন আমের পিউরি, এলাচিগুঁড়া, জাফরান ও চিনি। ভালোভাবে হুইস্ক দিয়ে মিশিয়ে নিন। কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে ওপরে ফল ও পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।