সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪০:১৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রাণ বাঁচাতে লেবাননে পালাচ্ছে সিরীয়রা

প্রাণ বাঁচাতে লেবাননে পালাচ্ছে সিরীয়রা

অনলাইন ডেস্ক:-

 

সিরিয়ার সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চালানো সাম্প্রদায়িক হত্যাকাণ্ডের আতঙ্কে শত শত সিরীয় নাগরিক প্রতিবেশী দেশ লেবাননে পালাচ্ছে।
 

মঙ্গলবার, প্রাণের ভয়ে সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী একটি নদী পার হয়ে নারী, পুরুষ ও শিশুরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে লেবাননে প্রবেশ করতে দেখা গেছে।
 

রোববার সীমান্ত পেরিয়ে লেবাননে পৌঁছানো এক সিরীয় নারী জানান, নিজ গ্রামে তিনি সাতজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। আরেকজন জানান, টানা তিন দিন তিনি ঘন গুলির আওয়াজের মধ্যে ঘরবন্দি ছিলেন। অন্য এক ব্যক্তি বলেন, জঙ্গিরা তার পুরো গ্রামকে হত্যার হুমকি দেয়, শুধুমাত্র তারা সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্য হওয়ায়।