মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৪:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাংসের ঝোলে কাবুলি বুট রেসিপি

মাংসের ঝোলে কাবুলি বুট রেসিপি

ঈদটা যেহেতু কোরবানির, তাই ওই দিন বা তার পরের কয়েক দিন খাবার পাতে গরুর মাংস থাকবে। রাঁধতে পারেন নানা ধরনের স্বাদে। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

 

বুট দিয়ে গরুর মাংস
উপকরণ: গরুর মাংস ১ কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনকুচি ১ চা-চামচ, কাবুলি বুট ২০০ গ্রাম, বিফ স্টক ২ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, অ্যাপেল সাইডার ভিনেগার ২ টেবিল চামচ, গোটা পেঁয়াজ ৮-১০টি, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ময়দা ২ টেবিল চামচ, গাজর ২টি, লবণ পরিমাণমতো, পাপরিকা ১ টেবিল চামচ, তেজপাতা ২টি, মাখন ১ চা-চামচ, তেল ১ চা-চামচ।

প্রণালি: কাবুলি বুট ভিজিয়ে রাখুন ৬ ঘণ্টা। গরুর মাংসে লবণ ও গোলমরিচের গুঁড়া মেখে নিন। তেলে ১৫ থেকে ২০ মিনিট মাঝারি আঁচে ভাজুন। অন্য পাত্রে সামান্য তেল দিয়ে পেঁয়াজকুচি দিয়ে নাড়ুন। গাজর, তেজপাতা, আদা, রসুনকুচি, কাবুলি বুট ও ভাজা মাংস দিয়ে কয়েক মিনিট কষান। চাইলে আলু, মাশরুমও দিতে পারেন। অ্যাপেল সাইডার ভিনেগার, বিফ স্টক দিয়ে ঢেকে দিন। মাখনে সামান্য ভেজে গোটা পেঁয়াজ দিয়ে দিন মূল পাতিলের উপকরণে। ময়দা সামান্য পানিতে গুলিয়ে দিন। হয়ে এলে ধনেপাতাকুচি দিয়ে নামিয়ে ফেলুন। চাইলে নান রুটির সঙ্গেও খেতে পারেন।