শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৬:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে মুসাব্বির হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ

খাগড়াছড়িতে মুসাব্বির হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


 

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়িতে মুসাব্বির হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও সমাবেশ


 

শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ভাঙা ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 

প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় এবং যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।
 

সমাবেশে বক্তারা বলেন, আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
 

বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একের পর এক নেতাকর্মীকে হত্যার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আগামী দিনে আন্দোলন আরও কঠোর হবে বলেও সতর্ক করেন তারা।