সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৮:১৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আবেগ-অনুভূতি দেখা গেছে।
 

দিবসটি উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দলের নেতাকর্মীরা। একই সঙ্গে দলের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মীদের স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।
 

প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের একটি ছবি দলীয় নেতাকর্মীদের মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে। ছবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। একই ফ্রেমে বিএনপির নেতা হাবিবুর নবী খান সোহেলকেও দেখা যায়।
 

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক পথচলায় মামলা, হামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপি সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক আন্দোলন অব্যাহত রেখেছে। শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও তারা দাবি করেন।
 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে। পাশাপাশি বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেছেন দলটির নেতাকর্মীরা।
 

বাংলাদেশ শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, “দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের পর দেশের জনগণের প্রত্যাশা পূরণে দেশনায়ক ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করতে পেরে আমরা গর্বিত। এ প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আবেগের।”
 

তিনি বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের চেতনাকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
 

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, বিএনপির নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সাংগঠনিক তৎপরতা সৃষ্টি হয়েছে।