মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৩:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির সমাবেশ চলছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে

বিএনপির সমাবেশ চলছে খালেদা জিয়ার মুক্তির দাবিতে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেল পৌনে ৩টার দিকে কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশে শুরু হয়। সরেজমিনে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা দুপুর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

 

দুপুর দুইটায় পর থেকে সমাবেশ স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় নেতাকর্মীতে। নেতাকর্মীদের ভিড় নয়াপল্টনের বিএনপির কার্যালয়ের সামনে মূল মঞ্চ থেকে শুরু হয়ে বা দিকে ফকিরাপুল পর্যন্ত এবং ডান পাশে নাইটিঙ্গেল হয়ে বিজয়নগর পানির ট্যাংক ও কাকরাইল মোড় পর্যন্ত ভিড় পৌঁছে যায়। এ ছাড়া সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও নাইটিঙ্গেল মোড় এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ ছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতারা। এর আগে ২০২৩ সালের খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করে বিএনপি।