বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০৪:২৭:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

৩০,০০০ রুশ সেনা হতাহতের দাবি ,বাখমুত যুদ্ধে

৩০,০০০ রুশ সেনা হতাহতের দাবি ,বাখমুত যুদ্ধে

গত গ্রীষ্ম থেকে ইউক্রেনের বাখমুত শহরের যুদ্ধে ২০ হাজার থেকে ৩০ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে পশ্চিমা কর্মকর্তারা। তারা জানান, যে দীর্ঘ সময় ধরে এবং তীব্র আকারে যুদ্ধ হয়েছে সেটা আগের সব পূর্বানুমানকে ছাড়িয়ে গেছে। এ ছাড়া বাখমুতকে কৌশলগত দিক দিয়েও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

কিন্তু ছয় মাসেরও বেশি সময় ধরে চলা এই ভয়ঙ্কর লড়াইয়ের পরেও বখমুতের ভবিষ্যত এখনও ঝুলে আছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৯০ শতাংশ মানুষ পালিয়ে গেছে। এখন সেখানে পড়ে আছে ভেঙে যাওয়া দালান, গাছ আর পতিত জমি। নগরীর পূর্বাঞ্চল দখলের রাশিয়ার দাবির বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদি এ দাবি সত্য হয় কিংবা রাশিয়ার কাছে বাখমুতের পতনও হয়, তাহলেও মস্কো অনেক কিছু হারিয়ে খুব সামান্যই অর্জন করতে পারবে বলে বিশ্বাস পশ্চিমা কর্মকর্তাদের।

ইউক্রেনের বিষয়ে এক পশ্চিমা কর্মকর্তা বলেন,  ‘বাখমুতের যুদ্ধ অনেক রুশ সেনাকে হত্যা করার একটি অনন্য সুযোগ।’ তবে ইউক্রেনের সামরিক বাহিনীও মূল্য দিতে হয়েছে যদিও  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যতটা দাবি করছে ততটা নয় বলে জানিয়েছে পশ্চিমা কর্মকর্তারা। 

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, শুধুমাত্র ফেব্রুয়ারিতেই ইউক্রেন ১১০০০ সেনা হারিয়েছে। মূলত রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনী রাশিয়ার হয়ে বাখমুতে যুদ্ধ করছে। কিন্ত সম্প্রতি ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভগেনি প্রিগোজিন মস্কোর বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তোলেন। তিনি জানান,  যুদ্ধের জন্য মস্কো থেকে তাদের যে পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও যোদ্ধা পাঠানোর কথা ছিল মস্কো তা করেনি।  

বাখমুত কে ইউক্রেইনের সেনাবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ঘাঁটি বলে বর্ণনা করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন‘বাখমুত দখলে থাকলে ওই অঞ্চলে ইউক্রেইনের সেনাবাহিনীর প্রতিরক্ষা লাইন ধরে সামনে আরো আক্রমণ চালানো সম্ভব হবে।’ কিন্তু রাশিয়ার দিক থেকে তেমন কিছু দেখা যাচ্ছে না উল্টো ইউক্রেইনকেই পশ্চিমা মিত্ররা বেশি বেশি অত্যাধুনিক অস্ত্র দিচ্ছে। তাই ইউক্রেন আরো বড় আকারে রুশ বাহিনীর ওপর আক্রমণের পরিকল্পনা করছে বলে মনে করেন ওই কর্মকর্তারা।