রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

পতেঙ্গায় প্রাইমুভার গাড়ী উদ্ধার সহ আটক ১ যুবক: পাহাড়তলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

পতেঙ্গায় প্রাইমুভার গাড়ী উদ্ধার সহ আটক ১ যুবক: পাহাড়তলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-

 

পতেঙ্গা মডেল থানার পুলিশের অভিযানে  আত্মসাতকৃত প্রাইমমুভার গাড়ী উদ্ধারসহ  ১ যুবক কে আটক করেছে পতেঙ্গা মডেল থানার এসআই-অমিতাভ দত্ত ।

 

এএসআই-মুশফিকুর রহমান ও সংগীয় পুলিশ ফোর্স গতকাল ৮মার্চ রাত ৫ টায় কক্সবাজার জেলার মহেষখালী এলাকায় অভিযানে আত্মসাতকৃত প্রাইমমুভার গাড়ী যার রেজিঃ নম্বর ঢাকা মেট্টো-ঢ-৮১-০১৭৯ উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত আসামী মোঃ রাশেদ (২৫) কে গ্রেফতার করেন। 

 

ধৃত আসামীকে পতেঙ্গা মডেল থানার মামলা নং-০৭,তারিখ-০৭-০৩-২০২৫ ইং ধারা-৪০৭/৪২০/৩৪ পেনাল কোড সংক্রান্তে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

 

পতেঙ্গায় প্রাইমুভার গাড়ী উদ্ধার সহ আটক ১ যুবক: পাহাড়তলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

 

এদিকে অপর একটি পুলিশি অভিযানে  পাহাড়তলী থানা পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত জিআর সাজাপ্রাপ্ত আসামী মোঃ জাহিদ হারুনী প্রঃ ডাইল জাহিদ(৪৪), পিতা-মোঃ মফজল আলী, স্থায়ী: গ্রাম- সরাইপাড়া আশরাফ আলী রোড , পাহাড়তলী।

 

পাহাড়তলী থানার এসআই-মোঃ শহীদুল আলম পারভেজ সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ১০ টার সময় সরাইপাড়া আশরাফ আলী রোড এলাকায় অভিযান পরিচালনা করে আটক করেছে।

 

তার বিরুদ্ধে জিআর-২৬৯/২০১৩, ধারা-১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর ৯(ক) এর মূলে ১ বছরের সশ্রম কারাদন্ড দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক  ছিলেন বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

 

ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্র জানায়।