মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৮:২০:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

স্থিতিশীল রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা

স্থিতিশীল রয়েছে  খালেদা জিয়ার শারীরিক অবস্থা

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত ২৪ ঘণ্টায় তার স্বাস্থ্যের উন্নতি কিংবা অবনতি কোনোটিই পরিলক্ষিত হয়নি। তবে, আগের চেয়ে মুখে খাবার গ্রহণ কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার উন্নতি কিংবা অবনতি কোনোটিই হয়নি।

 

কবে বাসায় ফিরবেন খালেদা জিয়া, জানতে চাইলে আব্দুস সাত্তার বলেন- ম্যাডামের অবস্থা তো খুব বেশি ভালো না। এখন কবে তিনি বাসায় ফেরার ছাড়পত্র পাবেন, এটি নির্ভর করছে মেডিকেল বোর্ডের অনুমতির ওপর। এখানে আমাদের কিছুই করার নেই।


 

বিএনপির একটি সূত্র বলছে, খালেদা জিয়া হাসপাতালে থাকতে চান না। তাকে চিকিৎসকরা বুঝিয়ে হাসপাতালে রাখছেন। শারীরিক অবস্থার আরও কিছুটা উন্নতি হলে হয়ত বাসায় ফেরার অনুমতি মিলবে।গত ২৩ জুন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়নে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপির সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। 

 

গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালির অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র থেকে আসেন ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক।৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়।