মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৪:১৭:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ত্বকের যত্নে কফি

ত্বকের যত্নে কফি

সকালের এক কাপ কফি যেমন আপনার শরীরকে তরতাজা করে দেয়, তেমনি ত্বকের জন্যও দুর্দান্ত কাজ করে। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ব্রণের সমস্যা থেকে শুরু করে ত্বকের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কফির ব্যবহার ও এর উপকারিতা। 

১. ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করে সতেজভাব আনতে কফি কার্যকরী বলে বিশেষজ্ঞরা বলে থাকেন। বাড়িতে বসে আপনি কফি, চিনি, নারিকেল তেল বা জলপাইয়ের তেল একসঙ্গে মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।

২. কফির অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর কণা থেকে ত্বকের ক্ষতি কমাতে কাজ করে। বলিরেখা, বয়সের ছাপ প্রতিরোধে কফি ব্যবহৃত হয়। এ ছাড়া কফি ত্বকে নতুন কোষ সৃষ্টি করে। তাই অনেকে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য কফি ব্যবহার করেন। আপনার ফেসপ্যাকে কফি যুক্ত করতে পারেন উপকারিতা পেতে। 

৩. চোখ ফুলে যাওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। কিন্তু সাধারণভাবে এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গরম জলে কফি মিশিয়ে তুলা বা পরিষ্কার কাপড় দিয়ে চোখের ওপর সেঁক দিলে ফোলা ভাব কিছুটা কমে আসবে।

৪. দেহে ত্বকের মৃত কোষ দূর করতে কফি গুঁড়া, চিনি এবং কিছুটা লেবুর রস মিশিয়ে মিশ্রণটি ত্বকে মালিশ করতে পারেন। ত্বকে কফি ব্যবহার উপকারী। তবে ব্যক্তিভেদে অ্যালার্জি থাকতে পারে। তাই ব্যবহারের আগে পরীক্ষা করে নেওয়া ভালো।