বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

কুড়িগ্রামে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

কুড়িগ্রামে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষ্যে শুক্রবার বিকালে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এসে মিলিত হয়।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা জাসাসের আয়োজনে র‌্যালি শেষে বেলুন উড়িয়ে দিয়ে কেক কেটে দিবসটির সূচনা করেন।

 

এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্য ঘোষিত কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা।

 

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা জাসাসের আহ্বায়ক জাকির হোসেন। মোঃ আহসান হাবিব সজিবের সভাপতিত্বে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জাসাসের সাবেক সভাপতি বিএনপি নেতা আলতাফ হোসেন ও কুড়িগ্রাম জেলা জাসাসের সদস্য সচিব মোঃ নুরজামাল বাহাদুর প্রমুখ।