সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৫০:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মজাদার এগ ললি রেসিপি

মজাদার এগ ললি রেসিপি

ডিম দিয়ে তৈরি করা যায় অনেক মজাদার খাবার। তেমনি চটজলদি স্ন্যাকসের রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।


এগ ললি

উপকরণ: মুরগির ডিম ২টা, বড় আলু ১টা, চাট মসলা ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চামচ, কাঁচা মরিচের মিহি কুচি আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, লবণ সামান্য, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ চা-চামচ, ময়দা ২ টেবিল চামচ, ব্রেডক্র্যাম্ব ১ কাপ, তেল ভাজার জন্য।

প্রণালি: প্রথমেই ডিম ও আলু সেদ্ধ করে মেখে নিন। এবার এতে চাট মসলা, গরমমসলা, জিরাগুঁড়া, গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, কাঁচা মরিচ মিহি কুচি, পেঁয়াজ বেটে একসঙ্গে ভালোভাবে মেখে গোল গোল বল তৈরি করুন। ময়দার সঙ্গে সামান্য লবণ ও পানি মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। এবার ডিমের বলগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্র্যাম্ব ক্রিমে কোটেড করে নিন। ডুবো তেলে ভেজে ললি তৈরি করতে হবে।