সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০১:৩২:৫৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ১৫ হাজার পুলিশ মোতায়েন

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, ১৫ হাজার পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক

 

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর – ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ চলেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রায় ১৫ হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে।
 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীদের হাইকমিশনের কাছাকাছি যেতে বাধা দিতে পুলিশ প্রায় ৮০০ মিটার দূরেই তাদের আটকে রেখেছে। হাইকমিশনের আশপাশে সরকারি বাস ব্যবহার করে ব্যারিকেড তৈরি করা হয়েছে।
 

বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে বিক্ষোভ চলার খবর পাওয়া গেছে। কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে কূটনৈতিক ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। অন্তত দুই স্তরের ব্যারিকেড ভাঙার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখা গেছে এবং তারা হাইকমিশনের সামনে স্লোগান দিচ্ছিলেন।
 

এনডিটিভি আরও জানিয়েছে, বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। পুরো এলাকা তিন স্তরের ব্যারিকেডে ঘেরা হয়েছে এবং ভিড় নিয়ন্ত্রণে পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
 

এই ঘটনার প্রেক্ষাপটে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে তলব করা হয়।