বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০৫:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুণ্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ‘সম্প্রীতি অলিম্পিয়াড’: মানববন্ধন ও পুরস্কার বিতরণ

সীতাকুণ্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ‘সম্প্রীতি অলিম্পিয়াড’: মানববন্ধন ও পুরস্কার বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

 

সীতাকুণ্ডে তরুণ প্রজন্মের মধ্যে শান্তি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’-এর মানববন্ধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিশু জান্নাতুল নাঈমা ইরা হত্যাকারী বাবু শেখের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

 

সীতাকুণ্ডে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ‘সম্প্রীতি অলিম্পিয়াড’: মানববন্ধন ও পুরস্কার বিতরণ


 

রোববার (৪ মে) সকাল ১১টায় সীতাকুণ্ড উন্নয়ন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
 

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় অলিম্পিয়াডটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), সীতাকুণ্ড শাখা। এতে সহযোগিতা করে UK International Development ও The Hunger Project।
 

তরুণদের সামাজিক উদ্যোগ প্রকল্পের অধীনে আয়োজিত এই অলিম্পিয়াডে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মূল্যবোধ, সহাবস্থান ও পারস্পরিক সহনশীলতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিযোগীরা কলেজ রোডে শিশু জান্নাতুল নাঈমা ইরা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।
 

আলোচনা সভায় বক্তারা সমাজে সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় তরুণদের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সামাজিক অস্থিরতা কাটিয়ে একটি সুন্দর, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। ইয়ুথ পিস অ্যাম্বাসেডররা জানান, এ ধরনের অলিম্পিয়াড তরুণদের মানসিক বিকাশে সহায়ক এবং পরমতসহিষ্ণুতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
 

ওয়াইপিএজি সীতাকুণ্ড শাখার সমন্বয়ক ফরহাদ হোসেন রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর অ্যাম্বাসেডর সামছুল আলম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর শামীমা আক্তার লাভলী। এছাড়া উপস্থিত ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর নাছির উদ্দিন অনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পিএফজির সদস্য আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, পিএফজির আঞ্চলিক সমন্বয়কারী মাঈনুল ইসলাম।
 

শিউলী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক জামশেদ উদ্দীন ও সাংবাদিক রাফি চৌধুরী।