সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০২:২০:২১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাধ্যমিকে শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেবে সরকার

মাধ্যমিকে শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেবে সরকার

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও শিক্ষক সংকট মেটাতে দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গণিত ও বিজ্ঞানের শিক্ষক হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।

 

ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে প্রতিষ্ঠানটির জেলা ও সার্ভিস অ্যাসোসিয়েশন প্রতিনিধি সম্মেলন ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, "শিক্ষক সংকট নিরসনে এবং 'অ্যাক্টিভিটি বেইসড লার্নিং' কারিকুলাম বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত ও বিজ্ঞানের প্রায় ৬০ হাজার শিক্ষকের অভাব রয়েছে। ডিপ্লোমা 


প্রকৌশলীদের নিয়োগের মাধ্যমে এই সংকট সমাধান করা সম্ভব। ডিপ্লোমা প্রকৌশলীদের স্নাতক সমমানের মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। আইডিইবির প্রেসিডেন্ট প্রকৌশলী এ কে এম এ হামিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন  প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। স্বাগত বক্তব্য দেন আইডিইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শামসুর রহমান।