শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৪:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহ পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন

ময়মনসিংহ পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুমা নাসরিন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ময়মনসিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুল্লাহ্ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ।

এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)সহ জেলা পুলিশ ময়মনসিংহের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার গুরুত্বের কথা তুলে ধরেন এবং টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।