মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:২৯:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় এনসিপির তীব্র নিন্দা

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় এনসিপির তীব্র নিন্দা

ঢাকা প্রেস নিউজ

 

নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও তার নেতাকর্মীদের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এনসিপি।
 

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করা হয়।
 

বিবৃতিতে বলা হয়, "জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, এ ধরনের হামলার ঘটনা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন এবং রাজনৈতিক অধিকার চর্চার ওপর কর্তৃত্ববাদী হস্তক্ষেপ। অতীতের ফ্যাসিবাদী সরকারের আমলে ঠিক একই কায়দায় স্লোগান দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা করা হতো।"
 

এছাড়াও, বিবৃতিতে উল্লেখ করা হয়, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে ঠিক একইভাবে নির্যাতিত হয়েছে। তাই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি চাই না।"
 

আইনশৃঙ্খলা বাহিনীকে ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িত সকল ব্যক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, হামলায় জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অতিসত্ত্বর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনুরোধ জানানো হয়।