বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫৯:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চান ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 


অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্যোক্তাদের জন্য সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

 

শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী।

 

তিনি বলেন, চলমান ইরান যুদ্ধ পরিস্থিতি-এর প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করেছে। এ প্রেক্ষাপটে ব্যবসায়ীরা জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

 

অর্থমন্ত্রী আরও জানান, বিদেশি বিনিয়োগ বাড়াতে ই-ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। যাতে বিমানবন্দরে জটিলতা ছাড়াই বিদেশি বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে প্রবেশ করতে পারেন, সে বিষয়ে সরকার কাজ করছে।

 

এছাড়া ব্যাংক ঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার এবং করের আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ব্যবসায়ীরা। নির্দিষ্ট কিছু খাতের ওপর অতিরিক্ত করের চাপ না দিয়ে কর ব্যবস্থাকে আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়েছে।

 

মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিমুখী করতে লাইসেন্স প্রাপ্তি সহজ করার পাশাপাশি আমদানি-রফতানি কার্যক্রমে গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।