সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৯:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মী ও শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমানের বিরুদ্ধে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করা এবং ঘটনার প্রকৃত চিত্র আড়াল করতেই গুরুত্বপূর্ণ আলামত সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।
 

সাংবাদিকদের দাবি, হামলার গুরুত্বপূর্ণ অংশ হলের সামনের সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ার কথা ছিল। তবে ঘটনার পর সেই সময়ের কোনো ফুটেজ পাওয়া যায়নি। তাদের অভিযোগ, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় আড়াল করতেই পরিকল্পিতভাবে ফুটেজ মুছে ফেলা হয়েছে।
 

তবে অভিযোগ অস্বীকার করেছেন শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মাহবুবুর রহমান। তিনি বলেন, হলে সংস্কারকাজ চলমান থাকায় ওই সময় সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন ছিল। ফলে কোনো ফুটেজই পাওয়া সম্ভব নয়। ফুটেজ মুছে ফেলার অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ বলেও দাবি করেন তিনি।
 

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংরক্ষিত রয়েছে। অভিযোগ যে কেউ করতে পারেন। তদন্ত কমিটি প্রয়োজনীয় জায়গা থেকে তথ্য সংগ্রহ করছে এবং তদন্তের জন্য ডকুমেন্টসের কোনো ঘাটতি নেই।
 

তবে সিসিটিভি ফুটেজ মুছে ফেলার অভিযোগের বিষয়ে উপ-উপাচার্য বিস্তারিত কোনো বক্তব্য দেননি। ফলে হামলার সময়ের সিসিটিভি ফুটেজ আদৌ ছিল কি না এবং থাকলে তা কীভাবে সংরক্ষিত বা অপসারিত হয়েছে—এ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।