সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৬:৪৭:৪৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

আগামী ৮ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি-এমএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

আগামী ৮ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এমডি-এমএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনে এমডি-এমএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর। গতকাল শনিবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

 

এতে আরও বলা হয়েছে, বিএসএমএমইউ ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের মার্চ ২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা আগামী ৮ নভেম্বর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। শিগগিরই এ ভর্তি পরীক্ষার সময়সূচি এবং বিষয় সংক্রান্ত বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকার মাধ্যমে অবহিত করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।