বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৩:৪১:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হোমনায় অটোরিকশা থামিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

হোমনায় অটোরিকশা থামিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

নিউজ ডেস্ক-ঢাকা প্রেস:

 

 

কুমিল্লার হোমনায় অটোরিকশা থামিয়ে এক দম্পতির পথরোধ করে স্বামীকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকা ওই দম্পতি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় স্ত্রীর বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পৌর এলাকার কৃষি কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে আশিকুর রহমান (২৪) ও তার সহযোগীরা দুটি মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে।

 

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা জোরপূর্বক অটোরিকশাসহ দম্পতিকে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যায়। সেখানে স্বামীকে আলাদা করে রেখে প্রধান আসামি আশিকুর রহমান ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় আরও ৬-৭ জন সহযোগী ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

ঘটনার পর অভিযুক্তরা তাদের ছেড়ে দিলে রাতেই ওই দম্পতি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় নেন।

 

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহ জানান, রাত ৩টার দিকে ভুক্তভোগীকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ মামলা গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিস উদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।