মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৯:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

তবে কী গৃহবন্দী হচ্ছেন ইমরান খান!

তবে কী গৃহবন্দী হচ্ছেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গৃহবন্দী হচ্ছেন বলে খবর শোনা যাচ্ছে। তবে পাঞ্জাব কেয়াটেকার সরকারের মুখ্যমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, ইমরান খানকে গৃহবন্দী করার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

চলতি মাসের শুরুর দিকে তাকে ইসলামাবাদ হাই কোর্ট চত্বর থেকে গ্রেপ্তারের পর দেশজুড়ে সহিংসতা বাধলে সেনা-ইমরান বিবাদ চরম আকার ধারণ করে। গত বছর ক্ষমতা হারানোর পর থেকেই সেনাবাহিনীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ইমরান খান।


ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনফাসের নেতাকর্মীরা একজন সেনা কমান্ডারের বাসভবনে হামলা চালান। এরপর  শুরু হয় ইমরান খানের দলের ওপর রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ।


এখন পর্যন্ত ইমরান খানের রাজনৈতিক দল পিটিআইয়ের অন্তত ১৫ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। দলের অন্তত ৩ ডজন সিনিয়র নেতা পিটিআই থেকে পদত্যাগ করেছেন। 

গুঞ্জন উঠেছে, ইমরান খানকে বিদেশে নিরাপদ এক্সিট দেওয়া হবে। যদিও ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন, ‘তিনি বিদেশে যাবেন না।’