বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ০৮:৪১:১১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রমজানে সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ও.পি.এ’র ইফতার বিতরণ

রমজানে সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ও.পি.এ’র ইফতার বিতরণ

জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে অর্গানাইজেশন অব পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)।

 

রমজানে সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ও.পি.এ’র ইফতার বিতরণ


 

শনিবার (৭ মার্চ) বিকেলে মিজমিজি পাইনাদী, তার মাকেট, সিদ্ধিরগঞ্জ পুল, হিরাজিলসহ চিটাগাং রোড বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির উদ্যোগে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

 

রমজানে সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ও.পি.এ’র ইফতার বিতরণ — ছবি ২


 

আয়োজকরা জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন।

 

রমজানে সিদ্ধিরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ও.পি.এ’র ইফতার বিতরণ — ছবি ৩


 

ও.পি.এ’র প্রচার ও জনসংযোগ প্রধান সোহাদ হোসেন প্রান্ত বলেন, সমাজের বিভিন্ন মানুষের সহযোগিতায় এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয় এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।
 

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
 

আয়োজকরা জানান, পবিত্র রমজান মাসজুড়ে সংগঠনটির পক্ষ থেকে আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।