মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৮:৪৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খালেদা জিয়াকে দেশে স্বাগত জানালেন সারজিস আলম

খালেদা জিয়াকে দেশে স্বাগত জানালেন সারজিস আলম

অনলাইন ডেস্ক:-

 

চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পর তাকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
 

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি লেখেন, "বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করি, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতা যে আদর্শ ও আকাঙ্ক্ষা নিয়ে আত্মত্যাগ করেছে, সেই মূল্যবোধকে ধারণ করে খালেদা জিয়া এবং তার দল বিএনপি গণতন্ত্র রক্ষায় আপসহীনভাবে কাজ করবেন এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।"

 

খালেদা জিয়াকে দেশে স্বাগত জানালেন সারজিস আলম


 

এর আগে, মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সকাল ১১টা ১০ মিনিটে বিমানবন্দর ত্যাগ করে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বাসায় পৌঁছান।