সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৮:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুর্নীতি মামলায় স্ত্রীসহ খালাস পেলেন বিএনপি নেতা দুলু

দুর্নীতি মামলায় স্ত্রীসহ খালাস পেলেন বিএনপি নেতা দুলু

ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

কর ফাঁকি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী সাবিনা ইয়াসমিন।
 

আজ রোববার (২২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
 

মামলার এজাহারে বলা হয়, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী মোট ৮ কোটি ৪৪ লাখ ৩৭ হাজার ১০৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রাখেন। পাশাপাশি, তারা ৫ কোটি ১ লাখ ৩১ হাজার ৭৭৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন।
 

এই অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালের এপ্রিল মাসে তাদের বিরুদ্ধে মামলা করে। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ তাদের খালাস প্রদান করেন।