শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২১:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুথি (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (বিকেল) আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত জুথি কালিকাপুর গ্রামের মাছ ব্যবসায়ী জহুরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জুথিদের বাড়িতে একটি পোষা বিড়াল ছিল। বিড়ালটি প্রথমে পাকা ভবনের ছাদে উঠে পড়ে এবং পরে সিঁড়ি ঘরের টিনশেডে চলে যায়। ওই টিনশেডের ওপর দিয়ে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার যাওয়ায় সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়। এ সময় বিড়ালটিকে তাড়িয়ে নিচে নামাতে গেলে জুথি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুথিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।