সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাছের ডিমের কালিয়া রেসিপি

মাছের ডিমের কালিয়া রেসিপি

শুধু মাছ নয়, মাছের ডিমেও হতে পারে কালিয়া। চলুন জেনে নেই মাছের দিমের কালিয়া রেসিপিঃ

মাছের ডিমের কালিয়া

উপকরণ: মাছের ডিম ১৫০ গ্রাম, আলু কিউব করে কাটা আধা কাপ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচের কুচি ১ চা–চামচ, গুঁড়া মরিচ আধা চা–চামচ, আদাবাটা আধা চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, জিরাগুঁড়া আধা চা–চামচ, গরম মসলার গুঁড়া ১ চিমটি, সয়াবিন তেল আধা কাপ, হলুদ ১ চা–চামচের তিন ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো।

প্রণালি: একটি পাত্রে সয়াবিন তেল গরম করে আলু, গুঁড়া মরিচ আর লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নিন। এই তেলেই পেঁয়াজকুচি বাদামি করে ভেজে এর মধ্যে আদা ও রসুনের বাটা, কাঁচা মরিচ, জিরাগুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিয়ে মাছের ডিম দিন। ডিম ভালোভাবে সেদ্ধ হলে ভাজা আলু দিয়ে ৫ মিনিট রান্না করুন। প্রয়োজনে সামান্য পানি দিন। 

রান্না হয়ে এলে গরম মসলার গুঁড়া দিয়ে আরও ৩ মিনিট রান্না করুন। নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে একটু নেড়ে নামিয়ে নিন। ভাত বা পোলাওর সঙ্গে পরিবেশন করুন।