শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:০৭:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

গুম অধ্যাদেশ ও সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিলেন আইন উপদেষ্টা

গুম অধ্যাদেশ ও সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিলেন আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গুম অধ্যাদেশ ও বিভিন্ন আইনি সংস্কারের অগ্রগতি সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন। তিনি জানান, ১ ডিসেম্বর রাত ১১টায় দীর্ঘ প্রতীক্ষিত গুম অধ্যাদেশটি গেজেটে নোটিফাই করা হয়েছে।
 

ড. আসিফ এই তথ্যগুলো সোমবার (১ ডিসেম্বর) রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন।
 

আইন উপদেষ্টা আরও জানান, সম্প্রতি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি হয়েছে। পাশাপাশি, আগামী কয়েক দিনের মধ্যে হিউম্যান রাইটস কমিশন আইনেও আরও একটি সংস্কার কার্যকর হবে।
 

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য নির্ধারিত হয়েছিল, তার প্রায় ৯০ শতাংশ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বিচার বিভাগ বর্তমানে পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজ দ্রুত শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।