সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৭:২২:৪৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গাইবান্ধায় গণফোরামের বিক্ষোভ সমাবেশ

আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গাইবান্ধায় গণফোরামের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি:-


সম্প্রতি সারাদেশে খুন, ধর্ষণ, রাহাজানি, মারামারি বেড়ে গেছে। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এছাড়াও সিন্ডিকেটের দৌরাত্ম্যে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য এবং কৃষি পণ্যের দাম বেড়েছে। এর প্রতিবাদে বুধবার গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে গণফোরাম। 


 

আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গাইবান্ধায় গণফোরামের বিক্ষোভ সমাবেশ



সকালে গণফোরাম জেলা শাখা স্থানীয় পাবলিক লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সভাপতি হাজী মো. মির্জা হাসান, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, সদস্য বীরমুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা প্রমুখ। 

পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদ পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি দূর করে সেবারমান বৃদ্ধি, প্রিপেইড মিটারের সংযোগ বন্ধ, নিষ্ক্রিয় পুলিশবাহিনীকে দ্রুত সক্রিয় করাসহ ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে দিতে গেলে জেলা প্রশাসক তা গ্রহণ করেননি বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন। 

বক্তারা জাতির প্রত্যাশা পূরণে সব ধরনের ভোগান্তি দূর করতে অনিয়ম দুর্নীতি বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।