সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৯:০৭:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি আদালতে হাজির

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি আদালতে হাজির

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজিরা দেন। এ সময় ভিড় জমায় উৎসুক জনতারও নজর কাড়েন সাবেক ডিসি।
 

জানা গেছে, সুলতানা পারভীন ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন সময়ে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন-এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলামকে মাদক মামলায় গ্রেপ্তার করেছিলেন। ওই ঘটনায় সাংবাদিক আরিফুল হক রিগান জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা চলছেই দীর্ঘ ৫ বছর ধরে।
 

সাম্প্রতিক সময়ে হাইকোর্ট থেকে জামিন পেলেও স্থায়ী জামিন পেতে মঙ্গলবার আদালতে হাজিরা দেন সাবেক ডিসি। রিপোর্ট লেখা পর্যন্ত আদালত রায় দেননি।
 

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে মধ্যরাতে হানা দিয়ে আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে আনা হয় জেলা প্রশাসকের মোবাইল কোর্টের মাধ্যমে। পরে রাত দুইটার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাতেই জেল হাজতে পাঠানো হয়।