বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:২১:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডিউটির সময় প্রাইভেট চেম্বার করলে শাস্তি, নজরদারিতে সরকারি চিকিৎসকরা

ডিউটির সময় প্রাইভেট চেম্বার করলে শাস্তি, নজরদারিতে সরকারি চিকিৎসকরা

সরকারি হাসপাতালের চিকিৎসকরা দায়িত্ব পালনের সময় বাইরে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ধরনের ঘটনায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) চিকিৎসকের লাইসেন্স স্থগিত করতে পারে বলেও জানান তিনি।
 

 

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ ঠিকভাবে পায় এবং কর্মস্থলে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
 

তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত করতে সরকার মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ পদে নারী নিয়োগ দেওয়া হবে।
 

এদিকে শরীয়তপুরে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে কর্মরত জুনিয়র কনসালটেন্ট ডা. রাজেশ মজুমদারের বিরুদ্ধে ডিউটির সময় প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠেছে। গত ৪ মার্চ নির্ধারিত সময়ে তিনি কর্মস্থলে উপস্থিত না থেকে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখছিলেন বলে জানা গেছে।
 

এ ঘটনায় প্রকাশিত সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন।
 

স্বাস্থ্যমন্ত্রী জানান, ডা. রাজেশ মজুমদারকে কেন সাময়িক বরখাস্ত করা হবে না—সে বিষয়ে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে তার চিকিৎসা লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যসেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।