মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ১২:৫১:২৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সারাদেশজুড়ে ব্লকেড কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

সারাদেশজুড়ে ব্লকেড কর্মসূচির ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর দফায় দফায় হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ সড়কপথ ও মোড়ে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
 

বুধবার (১৬ জুলাই) বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়, “গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে দেশের সকল জেলা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবরোধ কর্মসূচি পালন করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।”
 

এদিকে, গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে। হামলার আশঙ্কায় এনসিপির কেন্দ্রীয় নেতারা—নাহিদ, হাসনাত ও সারজিস—জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। পুরো শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।