শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৪:৩৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

সীতাকুন্ড বিজয় স্মরণী ডিগ্রী কলেজে খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল

সীতাকুন্ড বিজয় স্মরণী ডিগ্রী কলেজে খালেদা জিয়া স্মরণে দোয়া মাহফিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ



বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল করেছে সীতাকুন্ড উপজেলাধীন ভাটিয়ারীতে অবস্থিত বিজয় স্মরণী ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ। রোববার (১১ জানুয়ারী) সকালে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

 

বিজয় স্মরণী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে ও অধ্যাপক রওশন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল কুদ্দুস চৌধুরী, অভিভাবক সদস্য মোঃ জহুরুল আলম জহুর, অধ্যাপক মোঃ নোমান, আবু তারেক খান, আবু সালেহ, মেজবাহ উদ্দিন, শিব শংকর শীল। এতে মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক রফিকুল আলম বাছাবী।
 

প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীরা খালেদা জিয়ার চরিত্র অনুসরণ করলে দেশপ্রেমী নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। খালেদা জিয়ার স্বদেশ প্রেম, আপোষহীন মনোভাব তাঁকে দিয়েছে অনন্য মাত্রা। তিনি এদেশের আপামর মানুষের হৃদযে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছেন।
 

আসলাম চৌধুরী বলেন, খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের আধুনিক বাংলাদেশ বির্নিমানেও সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। পড়ালেখায় মনোনিবেশ করে শিক্ষার্থীরা নিজেদেরকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে বাংলাদেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সহজতর হবে।