মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৫:০৬:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মির্জা ফখরুলসহ ৮ জনকে খালাস

গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় মির্জা ফখরুলসহ ৮ জনকে খালাস

রাজধানীর পল্টন থানায় করা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত। খালাস পাওয়া অপর সাতজন হলেন- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি নেতা সাইফুল আলম, কাজী রেজাউল হক, মোয়াজ্জেম হোসেন, খন্দকার এনামুল হক ও বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলাম।


আজ বুধবার (২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের করা হয়রানিমূলক মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।

 

২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন থানায় মামলা করে পুলিশ। মামলার পাঁচ বছরের মাথায় ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এই মামলায় গত বছরের ৩ সেপ্টেম্বর মির্জা ফখরুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্যপ্রমাণ না পাওয়ায় আদালত সব আসামিকে খালাস দিয়েছেন।