সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:০২:৩৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ডাবের শাঁসের পায়েস রেসিপি

ডাবের শাঁসের পায়েস রেসিপি

সরাসরি তো পান করাই যায়, পাশাপাশি ডাবের পানি বা শাঁস দিয়ে তৈরি করতে পারেন অনেক পদ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম


ডাবের শাঁসের পায়েস

উপকরণ: ডাবের পানি ১ কাপ, ডাবের শাঁস ১ কাপ, তরল দুধ ৩ কাপ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, এলাচি ও দারুচিনি ৩টি করে, কিশমিশ ও বাদাম পছন্দমতো। এ ছাড়া গোলাপজল অথবা কেওড়াজল ১ চা–চামচ ও চিনি ৩ টেবিল চামচ। 

প্রণালি: তরল দুধ, চিনি, গুঁড়া দুধ, ডাবের পানি, এলাচি ও দারুচিনি একসঙ্গে দিয়ে চুলায় জ্বাল দিন। ঘন হয়ে এলে ডাবের শাঁস দিয়ে নাড়ুন। এবার পছন্দমতো কিশমিশ ও বাদামকুচি দিন। গোলাপজল অথবা কেওড়াজল দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।