রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •

নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধে বিক্ষোভ

নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর ঢাকার বিজয়নগরে হামলার প্রতিবাদে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন।
 

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ভিপি নুরের ওপর হামলায় জাতীয় পার্টি, ছাত্রলীগের পাশাপাশি সেনা ও পুলিশ সদস্যরা জড়িত ছিল। এদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। তাদের মতে, নুরের ওপর হামলা মানে বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত সব শিক্ষার্থীর ওপর হামলা।
 

প্রায় ১০ মিনিট মহাসড়ক অবরোধের পর বেলা ১১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।