মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৭:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নারায়ণগঞ্জের আন্দোলনে গুলি চালানোর অভিযোগে শামীম ওসমানসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের আন্দোলনে গুলি চালানোর অভিযোগে শামীম ওসমানসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা প্রেস নিউজ

 

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় এক কিশোরকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ভাই সেলিম ওসমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫৬ নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
 

২০২৪ সালের জুলাইয়ে সিদ্ধিরগঞ্জে এই ঘটনা ঘটে। অভিযোগ, শামীম ওসমানের নির্দেশে সশস্ত্র বাহিনী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এই হামলায় আহত কিশোরের বাবা বুধবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।