সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:১০:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, দুই কারারক্ষী সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি:-

 

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সাক্ষাৎ করানোর সময় দুই কারারক্ষী ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জেলা কারাগারের সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এবং কারারক্ষী রহিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ, বুধবার তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
 

ভিডিওটিতে দেখা যায়, কারারক্ষী রহিম প্রথমে একটি বন্দির স্বজনের সঙ্গে কথা বলছেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল রহিমের সঙ্গে আলোচনা করে সাক্ষাৎ আয়োজনের জন্য ৪০০ টাকা গ্রহণ করেন।
 

ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্ত দুই কারারক্ষীকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয়।
 

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা নিশ্চিত করেন। তিনি জানান, "ভিডিওটি আমাদের নজরে এসেছে এবং আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"