সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৪:০০:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মিরপুর শুরু হচ্ছে ফার্নিচার উৎসব 

মিরপুর শুরু হচ্ছে ফার্নিচার উৎসব 

গত বছরের সফল মিরপুর ফার্নিচার ঈদ উৎসবের ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হচ্ছে মিরপুর ফার্নিচার উৎসব-২০২৪। 
 

আগামী সোমবার (২০ মে) রাজধানীর মিরপুরের বেগম রোকেয়া সরণি সকল ফার্নিচার শোরুমে এ উৎসব শুরু হবে। যা চলবে ঈদ উল আযহার আগের রাত পর্যন্ত।  উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি শেখ আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া সরণি ব্যবসায় সমবায়ী সমিতির সভাপতি সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইএ সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক ড. কে এম আকতারুজ্জামান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমান, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব  মো. ইলিয়াস সরকার এবং বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক করিম মজুমদার। 

 

উৎসবে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ এবং নিজ নিজ শো-রুমে পণ্য প্রদর্শন করবে। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত। উৎসবের মূল উদ্দেশ্য বেগম রোকেয়া সরণির ফার্নিচার মার্কেটের পরিচিতি পুনরূদ্ধার করা।