বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৭:৫৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রবাসে দুর্ঘটনায় নিহত আনোয়ারার হারুন সিকদার, মরদেহ দেশে পৌঁছেছে

প্রবাসে দুর্ঘটনায় নিহত আনোয়ারার হারুন সিকদার, মরদেহ দেশে পৌঁছেছে

আনোয়ারা প্রতিনিধি:


চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা হারুন সিকদার সৌদি আরবে কর্মস্থলে দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার তার মরদেহ দেশে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে একটি নির্মাণ প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কর্মস্থলে একটি ভবনের সিঁড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন।

সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর সোমবার রাতে তার মৃত্যু হয়।

নিহত হারুন সিকদার আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রহমত আলী সিকদারের নতুন বাড়ির মো. নাগু মিয়ার ছেলে।

মঙ্গলবার মরদেহ দেশে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের মতে, প্রবাসে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।