বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:৩৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুরাদনগরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরির্দশন, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ •       • মা হারালেন চিত্রনায়িকা পপি, চলচ্চিত্র অঙ্গনে শোক •       • ২৪ ঘণ্টা পরও জ্বলছে ইনানীতে ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ বন্ধ •       • স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •

পলাশবাড়ীতে ইউপি সদস্যের বাড়ীতে অগ্নিসংযোগ 

পলাশবাড়ীতে ইউপি সদস্যের বাড়ীতে অগ্নিসংযোগ 

ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা জেলা প্রতিনিধি:--

 

গাইবান্ধার পলাশবাড়ীতে আসাদুজ্জামান মজনু নামের এক ইউপি সদস্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার গভীর রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের সরকারপাড়ায় এ ঘটনা ঘটে।

 

ইউপি সদস্য আসাদুজ্জামানের অভিযোগ, রাত ১ টার দিকে দুর্বৃত্তরা তাঁর বাড়িতে আগুন দেয়। তখন তিনি টেলিভেশন দেখছিলেন। হঠাৎ ঘরের বারান্দায় আগুণ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। এতে তার বারান্দার আসবাব পত্র সহ বিভিন্ন  প্রয়োজনীয় জিনিপত্র পুড়ে যায়। এসময় স্থানীয়দের সহযোগিতায় আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

 

খবর পেয়ে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

 

আগুনে প্রায় কয়েক হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই ইউপি সদস্য। ঘটনাস্থলে কয়েকটি পেট্রোলের বোতল পাওয়া গেছে। এর এক সপ্তাহে আগে তাঁর খড়ের পালাতে আগুণ দিয়েছিল দুবৃর্ত্তরা। সেই আগুণে তাঁর সব খড় পুড়ে যায়। জীবনের নিরাপত্তা নিয়ে চরম হতাশা প্রকাশ করেন তিনি।

 

পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, বিষয় টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।