শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯:২৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •       • জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচিব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •

হাতিরঝিলে এক কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

হাতিরঝিলে এক কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে প্রায় এক কোটি ২০ লাখ টাকার হেরোইনসহ মো. উজ্জল আলী (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মতিঝিল বিভাগ।
 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) ভোর রাত ৩টা ৫ মিনিটে হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
 

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উজ্জল আলীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক কোটি ২০ লাখ টাকা।
 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উজ্জল আলী একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে।
 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।

সূত্র: ডিএমপি নিউজ।