সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ এ ০৮:৩৬:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •       • আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অর্জন: একই মঞ্চে বাবার গৌরব ও মেয়ের জোড়া সাফল্য •

সুপ্রিম কোর্টের সামনে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

সুপ্রিম কোর্টের সামনে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

ঢাকা প্রেস নিউজ

 

পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
 

মঙ্গলবার দুপুর ১২টার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্টের দিকে পদযাত্রা শুরু করেন তারা। সাড়ে ১২টার দিকে সুপ্রিম কোর্টের ফটকে পুলিশ তাদের বাধা দেয়।
 

বিক্ষোভের অংশ হিসেবে শতাধিক ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী অংশ নেন, যারা অভিযোগ করছেন, মেডিকেল সহকারীরা 'ডাক্তার' উপাধি ব্যবহার করার চেষ্টা করছে। তারা বলেন, ২০১৩ সালে মেডিকেল সহকারীরা 'ডাক্তার' উপাধি ব্যবহারের অধিকার চেয়ে একটি রিট পিটিশন দায়ের করেন। তবে ১১ বছর ধরে মামলাটি বিচারাধীন থাকলেও, আইনি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা অবৈধভাবে এই উপাধি ব্যবহার করে আসছেন।
 

এ ব্যাপারে আজ মঙ্গলবার হাইকোর্ট আদেশ দেওয়ার কথা রয়েছে।
 

বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—'ডাক্তার' উপাধি শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারীদের জন্য সীমিত রাখা, দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ এবং বিসিএসের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা।