শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৩:৫৪:০৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হাদিকে নিয়ে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স, সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য

হাদিকে নিয়ে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্স, সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে।
 

বিমানটি সকালে সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করে এবং সিঙ্গাপুর পৌঁছাতে আনুমানিক সাড়ে তিন ঘণ্টা সময় লাগতে পারে। বিমানবরে হাদির সঙ্গে ছিলেন দুইজন বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স, এছাড়া তার বড় ভাইও উপস্থিত ছিলেন।
 

এর আগে, দু’দিন পেরিয়ে গেলেও হাদির শারীরিক অবস্থায় কোনো বিশেষ উন্নতি হয়নি। এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাদির চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ার কারণে তার রক্তচাপের ওঠানামা বেড়েছে। হার্টবিটও স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। বর্তমানে হাদির রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে।
 

রোববার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের হাদির বর্তমান পরিস্থিতি জানান। পরে রাতে প্রধান উপদেষ্টা দলের প্রেস উইং থেকে জানানো হয়, সোমবার দুপুরে হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।