শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৫:৪৭:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মূল্যবান সম্পদ: উপদেষ্টা আসিফ মাহমুদ

বেগম খালেদা জিয়ার নেতৃত্ব মূল্যবান সম্পদ: উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা দেশের জন্য এক মূল্যবান সম্পদ।
 

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান স্বৈরাচারী শাসনব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামে বেগম জিয়া সবসময় ছিলেন গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার এক আপোসহীন ও সর্বজন শ্রদ্ধেয় নেতা। তার সাহসী ভূমিকা দেশের রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থান করে নিয়েছে।
 

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, দেশের মানুষ তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও প্রজ্ঞাকে জাতীয় সম্পদ হিসেবে গণ্য করে। আসিফ মাহমুদ বলেন, “আমরা তাকে হারাতে চাই না। গণতান্ত্রিক ধারার অভিভাবকসুলভ এই নেত্রীর সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।”