শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩১:০৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• জীবনের পরম তৃপ্তি ও এক অদ্ভুত বাস্তবতা: নাজমুল হাসান সরকার সহকারী সচীব •       • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •

বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
 

রিজভী বলেন, “যিনি মাটি, দেশ, জনগণ এবং স্বাধীনতার সঙ্গে কখনো আপস করেননি—তার প্রতি মানুষের ভালোবাসা থাকবেই। আজ সেই ভালোবাসারই প্রকাশ আমরা দেখছি।”
 

তিনি আরও বলেন, অতীতে জাতীয় স্বার্থে কখনো কখনো অযৌক্তিক আবদারও বেগম জিয়া মেনে নিয়েছেন। মানুষের প্রাণ রক্ষায় ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তি তৈরি করেছিলেন তিনি। কিন্তু যে রাজনৈতিক দল তখন সহিংসতা চালিয়ে তত্ত্বাবধায়ক দাবি তুলেছিল, ক্ষমতায় এসে তারাই তা বাতিল করেছে।
 

রিজভীর অভিযোগ, জনগণের প্রতি আস্থা না রেখে একচ্ছত্রভাবে দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা, অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থার দাবি তুলেছিলেন তিনি। “বেগম জিয়ার বর্তমান শারীরিক অবনতির জন্য সেই শেখ হাসিনাই দায়ী,” বলেন তিনি।
 

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী আহ্বান জানান—জনগণের কষ্ট হয় এমন কোনো সিদ্ধান্ত না নিতে এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে।